5169
Loading ...

রাজারহাট নাজিমখান জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

সাইয়্যিদুজ্জামান সাদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল সোমবার (৯ মার্চ, ২০২৬) স্থানীয় মিলনায়তনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন। তিনি বলেন, “রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ধৈর্য ও শৃঙ্খলা যদি বছরের বাকি সময় ধরে রাখা যায়, তবে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”

বিশেষ অতিথিরা রমজানের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন। মাওঃ খলিলুর রহমান বলেন, “রমজান সহমর্মিতা, ধৈর্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।” আরবী প্রভাষক মাওঃ মাহফুজুর রহমান (রাজু) কুরআনের আলোকে রমজানের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন, “রমজান কুরআনের নাজিলের মাস। প্রতিটি মুমিনের উচিত এই মাসে কুরআন তেলাওয়াত ও তার অর্থ বুঝে বাস্তবায়ন করা।” মাওঃ বুরহানুর রহমান সালেহী ওলামা সমাজের দ্বীনি দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, “রমজান হলো দ্বীনি আন্দোলনের কর্মীদের প্রশিক্ষণের মাস।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিমখান ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল বাতেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ রাজু।

ইফতারের আগে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষ হয় সুশৃঙ্খল গণ-ইফতার ও মিলনমেলার মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *