5169
Loading ...

বিয়ানীবাজারে পানিভর্তি বালতিতে পড়ে, কুলাউড়ার তিন বছরের শিশু মুনতাহা আক্তার নিহত

নিজস্ব প্রতিবেদক- সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারের পার এলাকায় পানিভর্তি বালতিতে পড়ে মুনতাহা আক্তার (সাড়ে ৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা কুলাউড়া উপজেলার পশ্চিম মনসুর এলাকার ইকবাল হোসেন ও কুলসুম বেগম দম্পতির মেয়ে। জানা যায়, মুনতাহার মা যে বাড়িতে কাজ করতেন, সেখানেই মেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন। ঘটনার সময় তিনি পাশের রুমে কাজ করছিলেন। এ সুযোগে মুনতাহা বাথরুমে গিয়ে বালতি থেকে মগ দিয়ে পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত পানিভর্তি বালতিতে পড়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাড়ির মালিক জানান, প্রায় এক মাস ধরে মুনতাহার মা শিশুটিকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে কাজ করছিলেন। সবার অজান্তে শিশুটি বাথরুমে চলে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *