কাশেম বিন আবু জুবায়ের, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ডেল্টার খাল থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী মৃত যুবকের পরিচয় মিলেছে। তিনি হলেন হোসেন আহমেদ হেঞ্জু, সুবর্ণচর উপজেলার ১ নং চর মটুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী কলেজ রোডের বাসা থেকে গত রাত আনুমানিক ৮টার দিকে তার অটোরিকশাসহ হঠাৎ করে তাকে অপহরণ করা হয়। এরপর থেকে হেঞ্জুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

