5169
Loading ...

যশোরের অভয়নগরে ককটেল বিস্ফোরণ ঘটনায় তিন আসামি গ্রেফতার

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি: যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাতের অন্ধকারে মোটরসাইকেলযোগে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা নওয়াপাড়া পৌরসভার রেলওয়ে স্টেশন বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কের পাশে রেলওয়ে মসজিদের বিপরীতে অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডিং এবং মেসার্স তরফদার ট্রেডার্স এর অফিসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামিকে আটক করে। তারা হলেন—
১. মোঃ ইসরাফিল শেখ (৩০), পিতা- মৃত তৈয়ব আলী শেখ, সাং- চারা বটতলা, চলিশিয়া।
২. মোঃ মুজিবর হাওলাদার (৬২), পিতা- মৃত করিম হাওলাদার, সাং- বুইকরা শেখপাড়া।
৩. মোঃ হাসান শেখ (২৬), পিতা- মৃত তরিকুল শেখ, সাং- রাজঘাট, থানা- অভয়নগর, জেলা- যশোর।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ককটেল নিক্ষেপের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা নং-০২, তারিখঃ ০২/১০/২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩/৪/৫ The Explosive Act-1908 অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আসামীদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *