5169
Loading ...

সিরাজগঞ্জ-৫ আসনে সোহরাওয়ার্দীর মনোনয়ন জমা: বেলকুচি-চৌহালীবাসীর ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা ‘ট্রাক’ প্রতীকে

মোঃ রানা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো বাংলাদেশ গণ অধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী মোঃ সোহরাওয়ার্দী হোসেনের মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে।

জেলা শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করে আসছেন তিনি। এবার তিনি প্রতীকী নয়, বাস্তব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন।

গত ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০টায় মোঃ সোহরাওয়ার্দী হোসেন আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইউসুফ আলী, সবুজ শেখ (সভাপতি, দৌলতপুর ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদ)সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহরাওয়ার্দী হোসেন বলেন,

“বেলকুচি-চৌহালীবাসী আজও অবহেলিত। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব উন্নয়ন হয়নি। আমি জনগণের আস্থা নিয়েই এগোতে চাই। ট্রাক প্রতীক আজ সংগ্রামের প্রতীক, পরিবর্তনের প্রতীক। আমার লক্ষ্য হবে আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, নারী ও যুব সমাজের কর্মসংস্থান।”

স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিন একই পরিবারের রাজনৈতিক আধিপত্যের কারণে এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এবার নতুন মুখ হিসেবে মাঠে নামায় তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, “এটি হতে পারে নতুন সূচনা, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের পথ।”

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসন ঐতিহ্যগতভাবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। বড় রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার আসন হিসেবে পরিচিত এই এলাকা এবার নতুন সমীকরণে পড়তে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

মনোনয়ন জমাদানের সময় উপস্থিত জেলা নেতৃবৃন্দ বলেন,

“জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের শক্তি হলো ‘ট্রাক’ প্রতীক। আমরা বিশ্বাস করি, মোঃ সোহরাওয়ার্দী হোসেন জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন এবং আসনটির উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *