5169
Loading ...

সিরাজদিখানে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, তিন ফসলি জমির মাটি কাটা রোধ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *