5169
Loading ...

সিরাজদিখান খালে বর্জ্য ফেলা বন্ধে প্রশাসনের অভিযান

মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা বাজারের পাশে খালে ময়লা-আবর্জনা ফেলা রোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রশাসনের কর্মকর্তারা খালটি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় সকলকে নির্দেশ দেওয়া হয় যাতে খালে ময়লা-আবর্জনা না ফেলা হয়, যা পরিবেশ দূষণ এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সিকদার মার্কেটের পাশে একটি ফাঁকা জায়গা নির্ধারণ করে সেখানে গভীর গর্ত খননের মাধ্যমে বর্জ্য ফেলার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়।

প্রতিবন্ধকতা সত্ত্বেও খালে ময়লা ফেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার লিয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও, বাজার কমিটির সভাপতি এবং বাজারের ইজারাদার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *