রবিউল আলম, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ড হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পূবাইল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন শিকদার বকুল।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়। ইফতারের পূর্বে বক্তারা বিজয়ী সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ধন্যবাদ জানান এবং বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খান বিকি, ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা যুবদলের আহবায়ক মজিবুর রহমান রাজিব, সদস্য সচিব মো. আবুল হোসেন লিংকন, সাংগঠনিক সম্পাদক এম নজরুল ইসলাম, সম্মানিত সদস্য রাশেদ মোল্লা, সাখাওয়াত হোসেন খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মনসুর আলী, রাকিব মোল্লা, সোয়াইবুল ইসলাম সোহাগ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান কাজল, দপ্তর সম্পাদক আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

