5169
Loading ...

জামালপুরে পাঁচ লাখ ১৮ হাজার টাকা মূল্যের গাঁজাসহ এক ব্যাক্তি আটক

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের প্রায় ২৬ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ এবং চালক আমির হোসেন (৪১) কে আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১।

বুধবার (৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জামালপুর র‍্যাব-১৪ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ সিপিসি-১ এর সদস্যরা মঙ্গলবার রাত ১০টার দিকে জামালপুর সদর উপজেলার কানিল রেলগেট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় ২৫ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িটি জব্দ সহ চালক আমির হোসেনকে আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আটক আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পরে বুধবার (৪ মার্চ ) সকালে আটককৃত আমির হোসেনকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাবের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *