5169
Loading ...

মুন্সিগঞ্জে গণপিটুনিতে ২ জনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মোঃমাসুদ রানা,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুই ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার রাতে লৌহজং থানায় মামলাটি করেন নিহত সানারুলের মা রোকসানা বেগম। এতে ৯জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতসহ সর্বমোট ২৯ জনকে আসামি করা হয়েছে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

বুধবার ভোররাতের এ ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তাঁদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।

পুলিশ সুপার জানান, বুধবার ভোর আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে সাগর (২৫) ও ছানারুল (২০) নামের দুজনকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে হত্যা করেন।

খবর পেয়ে লৌহজং থানাসহ জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *