5169
Loading ...

সেহরি খাওয়া হলো না কুলাউড়ার প্রবাসী মিজানুর রহমানের, বাহরাইনে ইন্তেকাল

জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার)
পবিত্র রমজান মাসে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—সেহরি আর খাওয়া হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসীর।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কাড়েরা গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী মিজানুর রহমান মীরজান গতরাত বাহরাইনের স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন। জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে জীবিকার তাগিদে বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।


স্বজনদের সূত্রে জানা গেছে, গতরাতে সেহরির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


মরহুম মিজানুর রহমান মীরজান দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জীবিকা নির্বাহে অবদান রেখে আসছিলেন। তার মৃত্যুতে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *