5169
Loading ...

মনোহরদীতে অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, ভেক্যু ও ট্রলি জব্দ

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে এবং কোচেরচর বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন এবং দুটি ট্রলি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি জমি ও সরকারি স্থাপনা রক্ষার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *