5169
Loading ...

লৌহজংয়ে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা সাকিনস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পূর্ব পাশে পাকা সড়কের ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা মৌজায় অবস্থিত ঘটনাস্থলটি থানা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে।
অভিযানে আটক হন আহম্মদ আল হাসিব ঢালী (২৩)। তিনি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শরীফ হোসেন ঢালী এবং মাতার নাম মাকসুদা বেগম।
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক ওজন প্রায় ৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় লৌহজং থানায় মামলা নম্বর-৮ (তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬) রুজু করা হয়েছে। মামলা নথিভুক্তির পর জব্দতালিকা প্রস্তুত, আলামত সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. আজাদুর রহমানের ওপর। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের উৎস ও সম্ভাব্য সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *