5169
Loading ...

যশোরে আবাসিক হোটেল থেকে শ্রীনগরের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: যশোরের মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষে হারুন অর রশিদ নামে মুন্সিগঞ্জের শ্রীনগরের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে দরজা ভেঙে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, হারুন ৩ মার্চ হোটেলে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত রুমে উপস্থিত থাকলেও বৃহস্পতিবার চেকআউট না করায় সন্দেহ হয়। দরজায় ধাক্কাধাক্কির পরও সাড়া না পেলে বিষয়টি পুরাতন কসবা পুলিশ ফাঁড়িকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করলে বিছানায় অচেতন অবস্থায় হারুনকে পড়ে থাকতে দেখেন।

হোটেল সূত্রে জানা যায়, মরদেহের পাশে থাকা মোবাইল ফোনটি ফ্লাইট মোডে ছিল। পরে কল পাওয়া যায়, কলকারী হারুনের জামাতা। হারুন ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামের প্রতিষ্ঠান পরিচালনা করতেন এবং প্লাস্টিক ও কাচের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *