5169
Loading ...

বেলকুচিতে সুফিবাদ সংগঠনের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক

ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক বিভ্রান্তি নিয়ে আমিরুল ইসলাম খাঁন আলিমের সতর্কবার্তা

মোঃ রানা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কলিয়াপাড়া গ্রামে সুফিবাদ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী উঠান বৈঠক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।

বক্তব্যে তিনি বলেন, ইসলাম ধর্মের মূল ভিত্তি নামাজ, রোজা, হজ্ব ও যাকাত পালনের ওপর নির্ভরশীল। সৎকর্ম ও আমলের ফলেই মানুষ কিয়ামতের দিন জান্নাত পাবে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জান্নাতের টিকিট পাওয়া যাবে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। দুনিয়াবি ক্ষমতা অর্জনের লক্ষ্যে কেউ কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করছে বলেও তিনি অভিযোগ করেন। এসব শিরকসম বক্তব্য ঈমানের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় পাক পাঞ্জাতন সুফিবাদ সংগঠনের সদস্যরা। বৈঠকের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটার।

বিশেষ অতিথি ছিলেন—বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, পাক পাঞ্জাতন সুফিবাদ সংগঠনের সভাপতি ডা. মোঃ আশরাফ আলী এবং সহসভাপতি মোঃ সাইফুল আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নাজেম উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন, প্রচার সম্পাদক মোঃ রুবেল শেখ, সহ–প্রচার সম্পাদক সেরাজুল ইসলামসহ স্থানীয় মুরব্বি, সমাজসেবক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *