5169
Loading ...

শিরোনাম: আন্তর্জাতিক নারী দিবসে কালাইয়ে বিনামূল্যে চশমা, ঔষধ ও ইফতার বিতরণ

মো রাসেল কাজী, জয়পুরহাট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে নারী সমাজের চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ইফতার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেছে বগুড়ার ‘গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল’।

কালাই সদর রোডে অবস্থিত ‘গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এ আয়োজিত ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ নারীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসাপরামর্শ এবং দৃষ্টিত্রুটি থাকা নারীদের জন্য বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। এছাড়া চোখের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।

পবিত্র রমজান মাসে রোজাদার নারীদের সম্মানার্থে বিনামূল্যে চিকিৎসাসামগ্রীর পাশাপাশি উন্নতমানের ইফতার প্যাকেটও প্রদান করা হয়। সেবাগ্রহীতা নারীরা এই মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের কর্মকর্তারা বলেন, সমাজে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের চোখের যত্ন নেওয়া এবং বিশেষ দিনে সম্মান প্রদর্শন করাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে এমন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *