5169
Loading ...

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মো হিমেল মিয়া, মনোহরদী, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় রবিবার (০৮ মার্চ ২০২৬) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের দায়ে মোঃ কাজল (৬০) ও বোরহান (৪৫) নামের দুইজনকে আটক করে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উভয়ের বাড়ি একই ইউনিয়নে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি এবং কিছু গাঁজা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন ও তার টিম।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *