5169
Loading ...

আরপিজিসিএল আয়োজিত সেমিনারে মুখ্যপ্রবন্ধ উপস্থাপন করলেন নোবিপ্রবি উপাচার্য

‘আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি: হাইড্রোজেনে জ্বালানির সম্ভাবনা, বাস্তবায়ন চ্যালেঞ্জ ও উত্তরণ কৌশল’ শীর্ষক একটি সেমিনার আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আরপিজিসিএল-এর এইচআর ডিপার্টমেন্ট উক্ত সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মুখ্যপ্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি তার উপস্থাপনায় ভবিষ্যৎ জ্বালানি হিসেবে হাইড্রোজেনের সম্ভাবনা, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় এর গুরুত্ব এবং বাংলাদেশে এর বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম খবিরুল ইসলাম (পিএইচডি) এবং প্রকৌশলী চৌধুরী নুরুর রহমান। তারা হাইড্রোজেন জ্বালানির প্রযুক্তিগত দিক, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং এ খাতে সম্ভাব্য উন্নয়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আরপিজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বিকল্প জ্বালানির উৎস হিসেবে হাইড্রোজেনের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে আরপিজিসিএল-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সেমিনারে ভবিষ্যৎ জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাবনা এবং এর বাস্তবায়ন কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *