5169
Loading ...

বুদ্ধিজীবী হত্যায় ভারত জড়িত, দাবি ববি শিক্ষকের

ববি প্রতিনিধি: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাস নতুন করে পর্যালোচনার দাবি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। তার এমন বক্তব্যে শিক্ষার্থীদের একাংশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. হাফিজ আশরাফুল হক বলেন, “এখন সময় এসেছে ৭১ এর ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে সেই ইতিহাস পর্যালোচনার। ২৪ এর বিপ্লবে যেভাবে ভারত আমাদের সন্তানদের হত্যা করে ফ্যাসিস্টের সহায়তায়, এই চোখে দেখা ইতিহাস ও ৭১ এফ ইতিহাস বিকৃতি নানাবিধ কারণে মনে প্রশ্ন জাগায়, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বুদ্ধিজীবীদেরহত্যার সাথে জড়িত কিনা। এব্যাপারে গবেষণা হওয়া উচিত, তাতে কোন সন্দেহের অবকাশ নেই।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের অধিকাংশ বুদ্ধিজীবীদের অবস্থা হইছে এরকম। এই বুদ্ধিজীবীরা খালি বুদ্ধি বিক্রি করে খায়।”

তার বক্তব্যকে ইতিহাস বিকৃতি হিসেবে আখ্যায়িত করে ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসাইন শান্ত বলেন, “ইতিহাস বিকৃত করা নয়, ইতিহাসের সত্যকে ধারণ ও রক্ষা করাই আমাদের দায়িত্ব।”

এদিকে, ড. হাফিজ আশরাফুল হকের বক্তব্য নিয়ে বিভ্রান্তির কথা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “এরকম কোনো বক্তব্য উনি দিয়েছেন বলে আমি শুনিনি।”

উল্লেখ্য, এর আগেও এক আয়োজনে ড. হাফিজ আশরাফুল হক বলেন, “আমি হাফিজ কখনোই বিশ্বাস করিনি বাংলাদেশ স্বাধীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *