5169
Loading ...

বিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর এলাকায় রোববার রাত সাড়ে ৩টায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার নিশ্চিত করেছেন, হরিসংকরপুর সীমান্ত সংলগ্ন এলাকার কাছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি অভিযানিক দল অবস্থান নেয়। পরে এক সন্দেহভাজন মাদক কারবারি কবরস্থানের দিকে আসলে তাকে ধরার চেষ্টা করা হয়। ধাওয়ার সময় সে বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *