রাসেল কাজী জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে প্রায় ১৮ হাজার টাকা চুরি করার সময় এক নারী পকেটমারকে হাতেনাতে আটক করেছে জনতা। অবাক করার মতো বিষয় হলো, এই নিয়ে ওই নারী একই হাসপাতালে চুরি করতে গিয়ে মোট ৭ বার ধরা পড়লেন। এর আগে ৬ বার ধরা পড়ার রেকর্ড রয়েছে তার।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের উপচে পড়া ভিড় ছিল। বহির্বিভাগের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকা এক ভুক্তভোগীর ব্যাগ থেকে কৌশলে প্রায় ১৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই নারী। এসময় ভুক্তভোগী টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন, রোগীর স্বজন ও হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত এই নারী পকেটমার জয়পুরহাট সদর হাসপাতালের নিয়মিত চোর চক্রের একজন সক্রিয় সদস্য এবং এখানকার ‘পরিচিত মুখ’। এর আগেও তিনি এই একই হাসপাতালে রোগীদের টাকা, মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি করতে গিয়ে অন্তত ৬ বার ধরা পড়েছিলেন। বারবার ধরা পড়ার পর পুলিশে

