উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা ড্রাগ সুপার, নরসিংদী এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
অভিযান চলাকালে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রির অভিযোগও উঠে আসে।
এসব অনিয়মের দায়ে কসমেটিকস ও ঔষধ আইন-২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬টি পৃথক মামলায় মোট ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা হয়েছে।
এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর ব্যবসা পরিচালনার লক্ষ্যে বাজার কমিটি, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

