5169
Loading ...

প্রধানমন্ত্রী ৯ টায় অফিসে যান, কারো ফাঁকি নেই — দেওয়ানগঞ্জে প্রতিমন্ত্রীর ইফতার বক্তৃতা

জামালপুর, দেওয়ানগঞ্জ: বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন। তিনি নিজে সকাল ৯ টায় অফিসে যান, যার ফলে কারো অফিস ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলারা যথাসময়ে অফিসে যাচ্ছেন, ফলে রাষ্ট্রীয় কাজ দ্রুত এগোচ্ছে।”

প্রতিমন্ত্রী নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ আসনের এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের এমপি এডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন।

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *