ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে ঘোষণা করা এই আট সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জবির ১৬তম আবর্তনের বাংলা বিভাগের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৭তম আবর্তনের মার্কেটিং বিভাগের মো. রাফিউল আজাদ রাফি।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ও মুহাম্মদ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আকরাম খান এবং দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোসাইন রায়িন বলেন, “আলহামদুলিল্লাহ, আমি উপদেষ্টা ও সকল জবিয়ানদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের কল্যানে কাজ করা।” সাধারণ সম্পাদক মো রাফিউল আজাদ রাফি বলেন, “আমরা চাই ময়মনসিংহ জেলার কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে একা অনুভব না করে। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এবং সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার মাধ্যমে মেধা ও মননের বিকাশে গুরুত্ব দেওয়া হবে।”

