5169
Loading ...

ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষ, আহত ১০

মোঃ রাহাদ শেখ ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই যাত্রী বাহী বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার তারাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের দুইটি বাস একে ওপরকে ওভারটেক করতে গিয়ে তারাইল এলাকায় এসে সংঘর্ষ হয়ে একটি বাস সড়কের উপর উল্টে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দূর্ঘটনাকবলিত গাড়ি দুইটি সড়ক থেকে সরিয়ে নেয়৷

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *