5169
Loading ...

১২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) বিকাল ৫ টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে ডিবির একটি দল মুন্সিগঞ্জ থানাধীন পশ্চিম মুক্তারপুর এলাকায় প্লাস্টিক কনসার্ণ (প্রাইভেট) লিমিটেড কারখানার সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।
অভিযানকালে নারায়ণগঞ্জ জেলার পাইকপাড়া (বড় কবরস্থান) এলাকার বাসিন্দা রাসেল (৩৫)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং উত্তর মসিনাবন্দ এলাকার শাহাদাত হোসেন বাবু (৩০)-এর কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোট ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *