5169
Loading ...

ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মেহেদী হাসান বিপ্লব

রাকিবুল ইসলাম,ঝিনাইগাতী (শেরপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর শাখা, ১৫(সেপ্টেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন বিহিস্কৃত থাকায়, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব মেহেদী হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শেরপুর জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মোঃ মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হাসান আনন্দ এ সিদ্ধান্ত অনুমোদন প্রদান করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝিনাইগাতী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মিষ্টার তালাশ বিডি.কম কে বলেন,মেহেদী হাসান বিপ্লব শহীদ জিয়ার আদর্শ ও রাজনৈতিক একনিষ্ঠা সম্পন্ন এক বিপ্লবী মেধা। দলের দুর্দিনে বার বার নিপিড়ীত ও কারা বরন করেও দলীয় কার্যক্রম সাহসীকতার সাথে চালিয়ে গেছেন তিনি।এমন ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন করায় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

জাতীয়তাবাদী দল বিএনপির ঝিনাইগাতী উপজেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নন বলেন, মেহেদী হাসান বিপ্লব কে ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে মনোনীত করায় ঝিনাইগাতী উপজেলা বিএনপি এবং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখাকে।”

সদ্য নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মেহেদী হাসান বিপ্লব জানান,শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল মূল্যায়ন ভিওিক ও যুগোপযোগী সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এ মূল্যায়নের জন্য শেরপুর জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মোঃ মামুনুর রশীদ মামুন এবং সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হাসান আনন্দ কে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *