5169
Loading ...

অপরুপ সৌন্দর্যের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে দোলাপাড়া কেরামতিয়া বড়মসজিদ

আজিজুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: ইতিহাস, ঐতিহ্য আর অপরুপ সৌন্দর্যের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে দোলাপাড়া কেরামতিয়া বড়মসজিদ। এক সময় মসজিদ টি ভাঙা মসজিদ নামে পরিচিত থাকলেও বর্তমানে তা দেশজুড়ে বড় মসজিদ নামে খ্যাতি হয়েছে।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে হানিফ মেম্বার পাড়া এলাকায় সিমান্ত ঘেষা মসজিদ এটি। ভারতীয় অমৃত্য ক্যাম্পের এড়িয়া সাব পিলার ১০ এস ৮৮৮ নং পিলারের সাথে অবস্থিত।

প্রতি শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই কেরামতিয়া বড়মসজিদে নামাজ আদায় করার জন্য। তবে মসজিদের ভেতর রয়েছে একটি প্রাচীন কালের ছোট গম্বুজ যার ভেতর এখনো দুজন মানুষ নামাজ আদায় করা যায়। আরো রয়েছে একটি মাজার, এই মাজার কোন ওলির বা পীরের তা কেউ বলতে পারে না।

প্রতি শুক্রবার প্রায় তিন থেকে চার হাজার মানুষ আসে নামাজ আদায় করতে। নাম করণ রয়েছে কোনো ব্যক্তি যেকোনো নিয়তে এই মসজিদে নামাজ আদায় করলে তার নিয়ত আল্লাহ পাক রাব্বুল আলামীন তা কবুল করে।

ইতিহাস বিদরা তাদের গবেষণায় তুলে ধরেছেন মসজিদের ভেতর থাকা প্রাচীন কালের মসজিদ টি একহাজার দুইশত বছরের পুরনো ।

এক সময় এই মসজিদে ভারতের মুসল্লীরা নিয়মিত নামাজ আদায় করলেও কাটাতার হওয়ার পর নিয়মিত নামাজ আদায় করতে পারেনা। তবে কাটাতার পার হয়ে ভারতের যেসকল কৃষকরা চাষাবাদ করতে আসেন ঐকৃষকরা নামাজ আদায় করে মসজিদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *