5169
Loading ...

পার্বত্য মন্ত্রীর নামে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি মন্ত্রণালয়ের

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান জেলা প্রতিনিধি:

১লা মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে পার্বত্য জেলা পরিষদ সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের বক্তব্য হিসেবে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।

সংবাদে বলা হয়েছিল যে, “পার্বত্য জেলা পরিষদ নিয়ে সরকারের নতুন কোনো ভাবনা নেই এবং তিন পার্বত্য জেলা পরিষদের আকার বাড়ছে না।” মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর বক্তব্য আংশিকভাবে তুলে ধরে তা বিভ্রান্তিকরভাবে প্রকাশিত হয়েছে। বাস্তবে তিনি ‘১৮০ দিনের কর্মসূচি’ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন, যেখানে কার্যক্রম বণ্টন, অগ্রাধিকার নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হয়।

পার্বত্য জেলা পরিষদ গঠন প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, বর্তমান পদ্ধতি চলমান থাকবে এবং ভবিষ্যতে কোনো পরিবর্তন হলে তা সরকারের উচ্চপর্যায়ের আলোচনা সাপেক্ষে গ্রহণ করা হবে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, মন্ত্রী কখনোই “সরকারের নতুন কোনো ভাবনা নেই” এমন মন্তব্য করেননি।

প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমকে সতর্ক করে বলেছেন, যাচাইবিহীন সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *