মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে চোরাইকৃত স্বর্ণ উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্রীনগর থানার মামলা নং ০২(০৩)২০২৬, ধারা ৩৮২/৩৪ পেনাল কোডের এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ চোর মীর হোসেন (৫০), পিতা- আকবর শেখ, গ্রাম- ভাটিমভোগ, ইউনিয়ন- জৈনসার, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জকে শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মীর হোসেন স্বীকার করেন যে, মামলার চোরাইকৃত স্বর্ণ তিনি টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল এলাকার নিতাই শীল (৪০), পিতা- প্রভাব শীল-এর কাছে বিক্রি করেছেন।
পরবর্তীতে অভিযান পরিচালনা করে বালিগাও বাজার এলাকায় অবস্থিত মা সৌভাগ্য স্বর্ণ শিল্পালয় দোকান থেকে নিতাই শীলের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ০৬ আনা ০৩ রতি ওজনের চোরাইকৃত স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
উদ্ধারকৃত স্বর্ণ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

