5169
Loading ...

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করলেন অধ্যক্ষ এ. কে. এম. ইলিয়াস

মো.আনোয়ার হোসাইন ঢাকা কলেজ প্রতিনিধি:

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ইলিয়াস কলেজের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করেছেন। একটি ভিডিও এবং গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই সতর্কবার্তা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা যেন তাদের ব্যক্তিগত আইডি থেকে কোনো ধরনের ভিডিও বা পোস্ট শেয়ার না করে, যা কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। বিশেষ করে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো মন্তব্য বা কনটেন্ট প্রকাশ না করার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। অধ্যক্ষের ভাষ্যমতে, এমন কার্যকলাপের কারণে কলেজকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কোনো শিক্ষার্থী যদি এ ধরনের কার্যকলাপে জড়িত থাকে এবং তা প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যক্ষ ইলিয়াস বলেন, “শিক্ষার্থীরা কলেজের ভাবমূর্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তাদের আরও বেশি দায়িত্বশীল ও সচেতন হতে হবে।” তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা এই নির্দেশনার গুরুত্ব অনুধাবন করে কলেজের সুনাম বজায় রাখতে সহযোগিতা করবে।

এই নির্দেশনাটি ঢাকা কলেজের সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য এবং কলেজের অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *