মো. মাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণ ও চুরি মামলার এজাহারনামীয় আসামি মো. রেদোয়ান ওরফে ঈসান আহমেদ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ ২০২৬) শ্রীনগর থানাধীন এম. রহমান মার্কেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেদোয়ান শ্রীনগর থানার দয়াহাটা টেক্কামার্কেট এলাকার শেখ ইসমাইলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে শ্রীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ০৫(০২)২০২৬)। মামলার পর থেকে রেদোয়ান পলাতক ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এম. রহমান মার্কেট এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

