5169
Loading ...

সিরাজদিখানে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো. মাসুদ রানা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটে সিরাজদিখান থানাধীন ছোট শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ছোট শিকারপুর এলাকার মোহর আলী নামীয় একটি ছয়তলা ভবনের সামনে মাটির রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মো. রেদোয়ান (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রেদোয়ান সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার হারুন বেপারীর ছেলে।

বাংলাদেশ পুলিশের মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *