5169
Loading ...

পদ্মা সেতুর সামনে থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মো. মাসুদ রানা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে পদ্মা সেতুর সামনে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ মার্চ) বিকেলে পদ্মা সেতু উত্তর থানাধীন উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড ওজন স্কেলের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে একজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *