5169
Loading ...

জ্বালানি সংকটে কুলাউড়ায় বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার ২ লিটার অকটেন

জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে প্রচলিত উপহারের বদলে ২ লিটার অকটেন উপহার, এলাকায় চাঞ্চল্য।
জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় এক বিয়েতে দেখা গেলো ভিন্নধর্মী এক ব্যতিক্রমী চিত্র।


সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নে আতিকুর রহমান ও নাদিয়া বেগমের বিয়েতে প্রচলিত উপহারের পরিবর্তে ২ লিটার অকটেন উপহার দেন মাসুমসহ তার বন্ধুরা।
বন্ধুদের এমন অভিনব উপহার ঘিরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে সময়ের প্রেক্ষাপটে ভিন্নধর্মী ও রসিকতাপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।


“বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে, তাই একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে আমরা প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।”
জ্বালানি সংকটের এই সময়ে কুলাউড়ার এই ব্যতিক্রমী উপহার সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *