5169
Loading ...

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার) :মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জ,রি মা’না করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিলাশিজুড়া গ্রামের মোঃ আব্দুল মালেক (৫৪) অনুমোদন ছাড়া কৃষি জমি থেকে মাটি কর্তন করার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় একটি মামলায় তাকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *