প্রান্ত দত্ত, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড Adidas, Nike ও Levis-এর একটি প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ড স্টোর উদ্বোধন করা হয়েছে। লালখান বাজারের ইস্পাহানি সেন্টারে নতুন এই স্টোর চালু করেছে ডি বি এল লাইফস্টাইল লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নতুন স্টোরে একসাথে পাওয়া যাবে Adidas-এর স্পোর্টস জুতা ও পোশাক, Nike-এর পারফরম্যান্স ও লাইফস্টাইল পণ্য, এবং Levis-এর জিন্স ও ডেনিম কালেকশন।
কর্তৃপক্ষ জানান, চট্টগ্রামের ক্রেতাদের আন্তর্জাতিক মানের শপিং অভিজ্ঞতা দিতে এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো সহজে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শহরের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে।

