5169
Loading ...

কুড়িগ্রামে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন অন্তর, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকাল ৪টায় শহরের কলেজ মোড়স্থ দা গ্রান্ড এসেম্বলী হলে এই অনুষ্ঠানের আয়োজন করে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা।

“ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ সবেবর রহমান, সহকারী জোন পরিচালক, রংপুর। সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য ইসলামী নীতিমালা ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই। তারা সমাজের সর্বস্তরে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় এবং উপস্থিত অতিথিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *