5169
Loading ...

তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে নরসিংদীতে কিশোরগঞ্জ বিএনপি বহরে হামলা

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বিএনপি নেতা-কর্মীদের বহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, নেতা-কর্মীদের বহনকারী যাতায়াত পরিবহনের একটি বাস রাজধানীর পূর্বাচল অভিমুখে যাওয়ার সময় আমতলা এলাকায় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বাসটির কাঁচ ভাঙচুর করা হয় এবং বাসচালককে মারধর করে গুরুতর আহত করা হয়।
আহত চালককে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ৯৯৯-এর সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হামলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে নিন্দা জানান এবং দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *