5169
Loading ...

নরসিংদীর কৃতি সন্তান ডা. এফ এম সিদ্দিকী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর করিমপুর ইউনিয়নের কৃতি সন্তান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক সিদ্দিকীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে দায়িত্ব পালন করতে হবে।

নরসিংদীবাসীর মধ্যে এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *