5169
Loading ...

শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

জামাল হোসেন তারেক, নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় এক ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী-এর পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ঘাঘটিয়া এলাকার এক ব্যক্তির বসতঘরের কাজের জন্য ১০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) কুলাউড়ার মাহে মনি স্পোর্টস অ্যান্ড মিউজিয়াম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চির সবুজ মিত্রতা গ্রুপের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান টুটু, টিম জার্নালিস্টস-এর প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন, জংশন কুলাউড়ার পরিচালক তৌফিকুর রহমান তাহেরসহ টিম জার্নালিস্টস-এর সকল সদস্যবৃন্দ।

এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *