5169
Loading ...

‎কুবিতে বিএনসিসির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


‎ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনসিসির সেকেন্ড লেফটেন্যান্ট ও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন,পিইউও অধ্যাপক ড. মোসা. শামসুন্নাহার, প্লাটুনের বর্তমান সিইউও মহিমা আক্তার, সাবেক সিইউও মো. সামিন বখশ সাদী, সাবেক সিইউও মো. তালহা জোবায়ের, বর্তমান ক্যাডেট সার্জেন্ট মো. শাহিন মিয়াসহ বর্তমান এবং সাবেক ক্যাডেটবৃন্দ। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন,”বিএনসিসি একটা শৃঙ্খলাবদ্ধ টিম। যেকারণে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো বিএনসিসিকে দেয়া হয়। আপনারা এখানে যে শৃঙ্খলা শিখছেন তা যদি জীবনভর চর্চা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভবিষ্যতে অনেক ভালো করবেন। আমি আজকের এমন একটা সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।”

‎প্লাটুন কমান্ডার এবং সেকেন্ড লেফটেন্যান্ট ড. মো. শামিমুল ইসলাম বলেন, “ক্যাডেটদের পরিশ্রমের বিনিময়ে প্লাটুনের পক্ষ থেকে এই আয়োজন। আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও ছোট পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি। যদিও অন্যান্য বছর আমরা গরীব-দুস্থদের মাঝে ইফতার বিতরণ করি এ বছর তা করা হয়নি। আমরা সুখে দুঃখে পরস্পরের পাশে থেকে পথ চলি। আমাদের এই পথ চলা যেনো অনন্ত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *