5169
Loading ...

লৌহজংয়ে সড়ক সংস্কারের কাজ বন্ধ, এলাকাবাসীর ভোগান্তি

মোঃমাসুদ রানা, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের হাড়িদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ রোড থেকে স্টিলের ব্রিজ সড়ক পর্যন্ত চলমান সড়ক পাকাকরণের কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ না করেই উধাও হওয়ায় দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে খোয়া ও গর্ত পড়ে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় বিশ মাস আগে শুরু হওয়া কাজটি এখনও অসম্পূর্ণ। রাস্তা খুঁড়ে ইটের খোয়া ফেলে রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে যাওয়ায় ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সড়ক সংস্কারের দাবি করেছেন।

উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, ঠিকাদার নির্বাচনের কারণে কাজ স্থগিত রেখেছিল, তবে শিগগিরই কাজ শুরু করার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *