5169
Loading ...

সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে কাঠের ব্রিজ নির্মাণ

মোঃ মাসুদ রানা, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ আবিরপাড়া গ্রামে ব্যক্তিগত উদ্যোগে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে নির্মিত ব্রিজটির উদ্বোধন করেছেন মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শাহজালাল।

শুক্রবার (৬ মার্চ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওই স্থানে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই কাঠের ব্রিজ নির্মাণের ফলে তাদের চলাচল অনেক সহজ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একই দিনে দক্ষিণ আবিরপাড়া গ্রামে স্থানীয়দের সহযোগিতায় একটি সামাজিক কবরস্থানের পিচঢালা নির্মাণ কাজও শুরু করা হয়। সামাজিক উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মো. আশেদ, মো. জাকির হোসেন, মো. পলাশ, মো. রুবেল দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা বলেন, ব্যক্তিগত উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজ এলাকার মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *