5169
Loading ...

রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আব্দুর রহমান খোকন

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন আব্দুর রহমান খোকন।

স্থানীয় রাজনৈতিক মহল, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকার অনেকেই তাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান খোকন বিভিন্ন সময় এলাকার উন্নয়নমূলক কার্যক্রম এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকেছেন, যার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এতে আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

এলাকাবাসী মনে করছেন, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব থাকলে রায়পুরা উপজেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা আশা প্রকাশ করেছেন, আব্দুর রহমান খোকনের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হলে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আব্দুর রহমান খোকনের নাম আলোচনায় থাকায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *