সাইয়্যিদুজ্জামান সাদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ‘রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ২০ রমজান স্থানীয় শরিষা বাড়ী পুরাতন ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার শূরা সদস্য অধ্যাপক মোঃ আব্দুল জলিল সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র কুরআনের আলোকে জীবন গঠন করাই রমজানের প্রকৃত শিক্ষা।”
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ খলিলুর রহমান রুকু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন এবং উপজেলা সেক্রেটারী অ্যাডভোকেট আহাম্মদ আলী।
বক্তারা বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় নৈতিক অবক্ষয় রোধে ইসলামের সুমহান আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রমজানের এই প্রশিক্ষণকে বছরের বাকি এগারো মাসেও কাজে লাগানোর জন্য তারা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হাফেজ মোঃ আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তৌহিদী জনতা।
বিকেল ৪টায় শুরু হওয়া এই আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

