5169
Loading ...

কালাইয়ে মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ কর্মসূচির উদ্বোধন

মো. রাসেল কাজী জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থপাঠের উদ্বোধন এবং পাঠ-প্রতিক্রিয়া লেখার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগার।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কণ্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন আলী যাকেরের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাপলা পারভীন, বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মোহসিনা খাতুন এবং ইনফিকোর সিইও আরমান হোসেন।

এই উদ্যোগের আওতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে পাঠ-প্রতিক্রিয়া লেখার আয়োজন করা হয়েছে। এতে মোট ১০ জন শিক্ষার্থীকে পাঠ-প্রতিক্রিয়া লেখার জন্য বই প্রদান করা হয়।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নির্ধারিত বইয়ের ওপর সর্বোচ্চ ১,০০০ শব্দের মধ্যে পাঠ-প্রতিক্রিয়া লিখতে হবে। অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২,০০০ শব্দের মধ্যে পাঠ-প্রতিক্রিয়া জমা দিতে হবে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য পাঠের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *