5169
Loading ...

কলকাতা থেকে গ্রেপ্তার ওসমান হাদি হত্যার প্রধান দুই আসামি

মোঃ রাসেল হোসেন: ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই আসামিকে ভারতের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

সূত্রের খবর অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডের পর তারা আত্মগোপনে চলে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *