5169
Loading ...

উন্নয়নের অগ্রযাত্রায় একসঙ্গে কাজের প্রত্যয়, এমপি মনজুর এলাহীকে চেয়ারম্যান তুহিনের শুভেচ্ছা

গৌরব সাহা | নরসিংদী প্রতিনিধি: এক সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাদী হাসান তুহিন।

সাক্ষাতকালে চেয়ারম্যান তুহিন এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন, শান্তি ও সুশাসন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় দুই নেতা এলাকার জনগণের কল্যাণে চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

চিনিশপুরের বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *