5169
Loading ...

নরসিংদীতে শিশু জুনাইদ হত্যা: কিশোর আটক, আদালতে স্বীকারোক্তি

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৯ বছর বয়সী জুনাইদ হত্যা মামলায় আইনের সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃত কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, আটককৃত প্রধান আসামি আশেক এলাহী ওরফে মেহেদী হাসান (১৬) একই এলাকার জজ মিয়ার ছেলে। তাকে ২৬ ফেব্রুয়ারি রাতে নরসিংদীর বাগহাটা এলাকা থেকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংদী মডেল থানা-র অধীন বাগহাটা পশ্চিমপাড়া এলাকায় জনৈক মোতালেব মিয়ার পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে কামাল মিয়ার মালিকানাধীন একটি ডোবা থেকে কচুরিপানার ওপর পড়ে থাকা অবস্থায় শিশু জুনাইদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের অবহিত করা হয় এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা নং-৩৮(২)২৬, দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আটককৃত কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *